Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ১৭ অগস্ট, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 


মেষ রাশিঃ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের দিক থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।  


বৃষ রাশিঃ কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকতে পারে। বাড়ির বাইরে বিবাদ বাধতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে। কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। 


মিথুন রাশিঃ পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের দিক থেকে ভালবাসা পাবেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধিভ্রংশ হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। 


কর্কট রাশিঃ কোনও আত্মীয়ের জন্য দুশ্চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে, একটু সাবধান থাকুন। সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে।  


সিংহ রাশিঃ প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। কারও বিবাহের সংবাদে আনন্দ লাভ। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 


কন্যা রাশিঃ সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। 


তুলা রাশিঃ কোনও বন্ধুকে নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। শুভ কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের দিক থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। 


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ার জন্য রাগে কোনও ক্ষতি হতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। 


ধনু রাশিঃ সংসারের জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। 


মকর রাশিঃ কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


কুম্ভ রাশিঃ সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে ভুল কাজ করার জন্য অনুতপ্ত হতে হবে। ধর্মীয় বিষয়ে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে।


মীন রাশিঃ বাড়তি খরচের ব্যাপারে দুশ্চিন্তা। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে।


You might also like!