Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Cancer Love Characteristics: আপনার সঙ্গী কি কর্কট রাশির জাতক? পাশে পাবেন সারা জীবন

Cancer Love Characteristics
Cancer Love Characteristics

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভ্যালেন্টাইনস ডে সামনেই। আপনি যদি কর্কট রাশির জাতকের সঙ্গে ডেট করেন, বা কোনও কর্কট রাশির জাতকের উপর ক্রাশ থাকে, তাহলে প্রেম দিবসের আগেই জেনে নিন, তিনি ঠিক কেমন মানুষ। কর্কটের জাতকের চরিত্রের এই দিকগুলি জেনে রাখা আপনার জন্য জরুরি।

কর্কট রাশির জাতকদের চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাঁদের আবেগপ্রবণতা। এরা যেমন ইমোশনাল, তেমনই সেনসিটিভ। সে কারণে যে কোনও ইস্যুতে একটু বেশিই চিন্তাভাবনা করেন এরা। ছোটখাটো সমস্যাতেও বেশিই কাতর হয়ে পড়েন কর্কট রাশির জাতকরা। সেই সময় এরা একা সময় কাটাতে ভালোবাসেন।

সঙ্গীর প্রতি একটু বেশিই আশাবাদী হন কর্কট রাশির জাতকরা। এরা সঙ্গীকে মন প্রাণ ঢেলে ভালোবাসেন এবং আশা করেন সঙ্গীও ঠিক সেভাবেই ভালোবাসবেন। সেই ভালোবাসায় একটুও খামতি দেখা দিলে অভিমান করেন এরা। কর্কট রাশির জাতকদের সঙ্গীর পছন্দ অপছন্দ সবথেকে বড় প্রায়োরিটি। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে এরা ভালোবাসেন।

কর্কট রাশির জাতকের সঙ্গে ডেটে গেলে দারুণ সুন্দর একটা সন্ধে আপনি কাটাতে পারবেন। সঙ্গীর সঙ্গে ডেট নাইটের স্মৃতি যাতে সারা জীবন মনে রাখার মতো হয়, তা নিশ্চিত করতে সবকিছু করতে রাজি থাকেন কর্কট রাশির জাতকরা। অ্যারোম্যাটিক ক্যান্ডেল, নিজের হাতে তৈরি রান্না, সফট মিউজিক - বলিউডের সিনেমার মতো পরিবেশ তৈরি করতে পারেন এরা।

সঙ্গীর সঙ্গে শারীরিক সান্নিধ্য নিয়ে অত্যন্ত উত্‍সাহিত থাকেন কর্কট রাশির জাতকরা। বিছানায় সঙ্গীর পছন্দ অপছন্দের দিকে এদের সজাগ নজর থাকে। বেডরুমে হালকা মোমবাতির আলো, লাইট মিউজিক দিয়ে আগে মুড তৈরি করেন এরা। ফোরপ্লে ভালোবাসেন কর্কট রাশির জাতকরা। তবে ওয়ান নাইট স্ট্যান্ডে এরা মোটেও বিশ্বাসী নন।

কর্কট রাশির অধিপতি গ্রহ হল চাঁদ। চাঁদের প্রভাবে এরা সব সময় কিছুটা নিরাপত্তার অভাবে ভোগেন। সব সময় সঙ্গীকে হারানোর ভয় এদের মনে কাজ করে। সেই কারণে এরা সব সময় সঙ্গীকে আগলে রাখতে চান।

আপনার মনের মানুষ যদি কর্কট রাশির জাতক হন, তাহলে জীবনের সব বিপদে যে কোনও সময় তাঁকে পাশে পাবেন। তিনি কখনোই আপনাকে একলা ফেলে যাবেন না। সঙ্গীর মুখের হাসি দেখতে কর্কটের জাতকরা সবকিছু করতে পারেন।

You might also like!