Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Scorpio Monthly Horoscope: ফেব্রুয়ারিতে বৃশ্চিকের কেরিয়ার-ব্যবসায় ঘটতে চলেছে প্রগতিশীল উন্নতি

Scorpio Monthly Horoscope (Symbolic Picture)
Scorpio Monthly Horoscope (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাসিক রাশিফল অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায়ে উন্নতি হবে। পাশাপাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যায় নাজেহাল হতে পারেন। এই মাসে বৃশ্চিকের জীবনে কী কী ঘটবেন জেনে নিন।

কেরিয়ারের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতকদের ফেব্রুয়ারি মাসটি ভালো কাটবে। অফিসে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সমস্ত কাজে তাঁরা আপনার সাহায্য করবেন। কর্মক্ষেত্রে চাকরিতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। তবে পরিশ্রম করতে হবে। কোনও কারণে অপমানিত বোধ করতে পারেন। তাই বেশি কথা না-বলে নিজের কাজে মনোনিবেশ করুন।

ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই ভালো। মাসের প্রথমে কিছু চ্যালেঞ্জ থাকবে, যা কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ব্যবসায়ে নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। ছোট যাত্রার মাধ্যমে ব্যবসায়িক উন্নতির পথ প্রশস্ত হবে।

এই মাসটি আর্থিক জীবনের জন্য অনুকূল। অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই রাশির জাতকদের। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী এ মাসে পূজার্চনা ও অন্যান্য শুভ কাজে অর্থ ব্যয় হবে। ফেব্রুয়ারি মাসে ব্যয় কম হওয়ায় আর্থিক জীবনে উন্নতির সুযোগ পাবেন। আবার বৃশ্চিক ব্যবসায়ীরা মাসের দ্বিতীয়ার্ধে লাভের সুযোগ পাবেন। পরিকল্পনা পূরণ করতে পারেন এই রাশির জাতক। লগ্নির জন্য সময় অনুকূল। কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগিয়ে যান।

স্বাস্থ্যে বিস্তর ওঠাপড়া থাকবে এ সময়ে। পেটের রোগের সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। বদহজম, গ্যাসের সমস্যা হতে পারে। আবার গলার সংক্রমণ, কানের সমস্যার সম্ভাবনা রয়েছে এ সময়ে। তাই এই রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্থ ও সবল থাকার জন্য সুষ্ঠু জীবনযাপন প্রণালী অবলম্বন করুন।

এই রাশির যে জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ, তাঁদের জন্য এই মাসটি অনুকূল। প্রিয় মানুষকে নিজের কথায় ভুলিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা মজবুত হবে। তবে এ সময়ে অতিরিক্ত কোনও কথা বলে ফেলবেন না। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের ওপর। নিজের প্রতিশ্রুতি পূরণ করুন ও সম্পর্কের প্রতি সৎ থাকুন, এর ফলে সম্পর্ক অগ্রসর হবে।

অন্য দিকে এই রাশির বিবাহিত জাতকদের জন্যও ফেব্রুয়ারি মাস অনুকূল। সম্পর্কের মধ্যে ভালোবাসা ও রোম্যন্স থাকবে। একে অপরের সামনে ভালোবাসা ব্যক্ত করবেন। পারিবারিক দায়িত্ব পূরণ করবেন। তবে ১২ ফেব্রুয়ারির পরের সময় কিছুটা চ্যালেঞ্জপূর্ণ। সম্পর্কে অবসাদ বাড়বে। একে অপরের সঙ্গে সংঘর্ষ হতে পারে, তাই সতর্ক থাকুন।

You might also like!