Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Horoscope Today: ২১ এপ্রিল ২০২৪, রবিবারে, আপনার ভাগ্যে কি আছে? তা সবার আগে জেনে নিন

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। 


বৃষ রাশিঃ কোনও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। 


মিথুন রাশিঃ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।  


কর্কট রাশিঃ ব্যবসায় চাপ নিয়ে চিন্তা। আপনার কোনও আচরণ লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারিদের শুভ দিন।  


সিংহ রাশিঃ  দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে। কারও সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। রক্তচাপ বাড়তে পারে। 


কন্যা রাশিঃ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ। কোনও বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে কোনও পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। 


তুলা রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা দেখানোর বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। 


ধনু রাশিঃ শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তাবৃদ্ধি। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ। 


মকর রাশিঃ আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  


কুম্ভ রাশিঃ অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন। কোনও ভয় আপনাকে বিভ্রান্ত করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


মীন রাশিঃ প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।

You might also like!