Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Gemini Zodiac: এই ৭ টি কথা একেবারেই সহ্য করতে পারেন না মিথুন রাশির জাতকরা! কোনগুলি?

Gemini (File Picture)
Gemini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিথুন রাশির জাতকরা নানা কারণে অন্যদের থেকে স্বভাবের দিক থেকে অনেকটাই আলাদা হন। এদের মধ্যে দ্বৈত সত্ত্বা কাজ করে। সেই কারণে ঘন ঘন মত বদল করে থাকেন এরা। জেনে নিন কোন কোন মিথুন রাশির জাতকদের বললে তাঁরা রেগে যান।

এত কথা কেন বলো?

মিথুন রাশির জাতকরা কথা বলতে বেশ ভালোবাসেন। কোনও বিষয়ে একবার কথা বলা শুরু করলে এরা সহজে থামতে পারেন না। অন্যের সম্পর্কে গসিপ করা এদের বেশ পছন্দের কাজ। কিন্তু মিথুন রাশির জাতকরা যখন কথা বলবেন, তখন তাঁদের ভুলেও তাঁরা কেন এত কথা বলেন, এই প্রশ্ন করবেন না। বা তাঁদের কথায় যে আপনার বিরক্ত লাগছে, এমন কিছু প্রকাশ করবেন না। এতে অত্যন্ত রেগে যেতে পারেন মিথুনের জাতকরা।

সিরিয়াস নও কেন?

মিথুন রাশির জাতকরা সব সময় মজা করতে ভালোবাসেন। অন্যকে বোকা বানিয়ে এরা আনন্দ পান। এরা হই-হুল্লোড় করতে ভালোবাসেন। সিরিয়াস হয়ে থাকা পছন্দ নয়। তাই মিথুনের জাতকদের তাঁরা কেন সিরিয়াস নন, এমন কোনও প্রশ্ন করবেন না।

মুখের ভাষা খারাপ কেন?

মিথুন রাশির জাতকরা কথায় কথায় গালাগালি দিয়ে থাকেন। তাই এদের চটিয়ে দিলে সেই সব শব্দ আপনাকেও শুনতে হবে। কেন তাঁদের মুখের ভাষা খারাপ, এমন প্রশ্ন করলে আরও বেশি গালাগালির মুখে পড়তে হতে পারে আপনাকে।

নির্দিষ্ট বিষয়ে ফোকাস করো

মিথুন রাশির জাতকরা কোনও একটি বিষয়ে বেশিক্ষণ মনোযোগ দিতে পারেন না। এরা মনে করেন যে এরা মাল্টিটাস্কার। কিন্তু আসলে এরা সহজে এক কাজে বোর হয়ে যান। কোনও একটি কাজে এদের ফোকাস করতে বললে শুধু শুধু চটিয়ে দেওয়া হবে মিথুন রাশির জাতকদের।

মিথ্যে কথা বলছো?

কারণে অকারণে কিছু কিছু মিথ্যে বলে থাকেন মিথুন রাশির জাতকরা। কিন্তু সেই মিথ্যে কেউ ধরে ফেললে খুবই রেগে যান এরা। মনে রাখবেন মিথুনের জাতকের মিথ্যের কারণে কখনও কারোর ক্ষতি হয় না। তাই এদের মিথ্যে ধরে ফেললে মুখের উপর বলে দেবেন না।

এই কাজটা করবে পারবে?

অত্যন্ত খারাপ সময় থেকেও ফিরে আসতে পারেন মিথুন রাশির জাতকরা। তাই এদের কর্মদক্ষতা নিয়ে কখনও সংশয় প্রকাশ করবেন না।

আবার মত বদলালে?

দ্বৈত সত্ত্বার অধিকারী মিথুন রাশির জাতকরা ঘন ঘন নিজেদের মত বদলে থাকেন। তাই এদের মত বদলানো নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। এর ফলে শুধু মনোমালিন্য তৈরি হবে।

You might also like!