Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Horoscope

9 months ago

Horoscope Today: আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, জেনে নিন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের সাহসী পদক্ষেপের ফলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ সুনাম অর্জন করবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। শৌখিন দ্রব্য কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় হিসেবের গোলমাল হতে পারে।

২) বৃষ রাশিঃ বৃষ রাশির জাতকদের শিল্পী, কবি, সাহিত্যিকদের জনপ্রিয়তা ও অনুরাগীর সংখ্যা বাড়বে। আজ কানের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় আর্থিক ক্ষতি বা অন্য কোনও সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কৌশলে কার্যসিদ্ধির চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের যোগ রয়েছে।

৩) মিথুন রাশিঃ মিথ্যে কথা বলে নিজের দোষে কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতকরা। কর্মস্থান পরিবর্তনের যোগ রয়েছে। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতান্তর হতে পারে। গুরুজনের কোনও পরামর্শ বা নির্দেশ অমান্য করায় সমস্যায় পড়তে পারেন। হাঁপানি বা চোখের সমস্যা হতে পারে।

৪) কর্কট রাশিঃ আজ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করবেন কর্কট রাশির জাতকরা। বিশেষ কোনও দুঃস্বপ্ন দেখায় মনে অশান্তি থাকবে। আপনার দ্বারা জীবহত্যা হতে পারে। প্রবীণ ব্যক্তিরা বার্ধক্যজনিত সমস্যায় কষ্ট পাবেন। একাধিক উৎস থেকে আয়ের যোগ রয়েছে।

৫) সিংহ রাশিঃ আজ দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। কারও থেকে অর্থ সাহায্য পেতে পারেন। অতীতকে স্মরণ করে দুঃখ পাবেন। লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বদহজম বা স্নায়ুর সমস্যায় কষ্ট পাবেন। জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। বড় ভাইয়ের সঙ্গে মতান্তর হবে।

৬) কন্যা রাশিঃ আজ ইচ্ছেপূরণে বাধা আসবে কন্যা রাশির জাতকদের জীবনে। জল থেকে সমস্যা বা বিপদের যোগ রয়েছে। অসৎ উপায়ে রোজগারের প্রলোভন আসবে আপনার সামনে। মিলিটারি, পুলিশ বা প্রতিরক্ষা ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। মামার স্বাস্থ্য খারাপ হতে পারে।

৭) তুলা রাশিঃ তুলা রাশির জাতকদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক দায়-দায়িত্ব কিছুটা কমবে। তীর্থে যেতে পারেন। লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ আছে। বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসা লাভজনক হবে।

৮) বৃশ্চিক রাশিঃ জমি-বাড়ি সংক্রান্ত সমস্যা আসতে পারে। শরীরের কোনও অংশ থেকে রক্তপাত হতে পারে। বড় অর্থিক প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ পদে কাজের জন্য ডাক পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। ফুসফুস বা মেরুদন্ডের সমস্যায় কষ্ট পাবেন। গোপন পথে রোজগারের যোগ রয়েছে।

৯) ধনু রাশিঃ বাকচাতুর্যের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের জটিল কাজ সম্পন্ন করতে আজ আপনি নিজেই অগ্রসর ও তৎপর হবেন। মহিলারা স্ত্রী-রোগের সমস্যায় কষ্ট পেতে পারেন। কোনও শিক্ষিত ব্যক্তি আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারেন। উঁচু জায়গা থেকে পতনের যোগ আছে।

১০) মকর রাশিঃ কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সমুদ্রযাত্রা বা জলপথে সফরের যোগ আছে। উচিত এবং স্পষ্ট কথা বলার কারণে শত্রুবৃদ্ধি হতে পারে। পরামর্শদাতা হিসেবে কোনও কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন। পারিবারিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি অন্যের আনন্দের কারণ হবে। উপকারী বন্ধুর থেকে অর্থ সাহায্য পাবেন।

১১) কুম্ভ রাশিঃ নতুন কাজ শুরুর মুখেই আজ সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। সহকর্মীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সাফল্য দেখে অন্যেরা আপনাকে হিংসে করবে এবং শত্রুতা করার চেষ্টা করবে। আমাশয় বা পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। খারাপ কথা বলবেন না। পড়াশোনায় বাধার যোগ রয়েছে।

১২) মীন রাশিঃ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ বিপদে পড়তে পারেন মীন রাশির জাতকরা। কোনও তৃতীয় ব্যক্তির কারণে সংসারে অশান্তি হতে পারে। পারিবারিক বিবাদে আপনারই জয় হবে। অতিরিক্ত খরচ হতে পারে। ব্যবসায় অন্যের উপর নির্ভর করবেন না। এর ফলে বড় ক্ষতি হতে পারে।

You might also like!