Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Health

8 months ago

Yellow Watermelon: লালের চেয়ে উপকারী হলুদ তরমুজ! জানুন উপকারিতা

Yellow Watermelon
Yellow Watermelon

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যৈষ্ঠ মাস পড়তেই সূর্যের প্রখরতা চরমে পৌঁছেছে। আগাম পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা নেই এখনও। ফলে শহর হোক কিংবা মফস্বল—প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলেরই। রাস্তায় পা রাখলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর, মাথা ঘোরা, ক্লান্তি, ডিহাইড্রেশনের আশঙ্কাও বাড়ছে পাল্লা দিয়ে। এই পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখতে খাদ্যতালিকায় আনা দরকার কিছু বিশেষ ফল ও সবজি। পুষ্টিবিদদের মতে, শরীরের জলের ভারসাম্য রক্ষায় সবথেকে কার্যকর ফল হল তরমুজ। তবে শুধু লাল রঙের তরমুজই নয়, এই গরমে বিশেষ উপকারী হতে পারে হলুদ তরমুজ।

জেনে নিন হলুদ তরমুজ-এর উপকারিতাঃ 

১) হলুদ তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। যা শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। চোখ এবং হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এই ফল। কোষকেও ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে এই বিশেষ ধরনের ফল।

২) গরমে অতিবেগুনি রশ্মির ফলে ত্বকের ক্ষতি হয়। ত্বকের সুরক্ষায় হলুদ তরমুজের কোনও বিকল্প নেই। ডায়েটে এই বিশেষ ফল থাকলে ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব।

৩) আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে? উত্তর ‘হ্যাঁ’ হলে, খাদ্যতালিকায় অবশ্যই রাখুন হলুদ তরমুজ। তাতে পেটের সমস্যা দূর হবে।

৪)  হলুদ তরমুজ প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তাই খাদ্যতালিকায় থাকা বিশেষ ফল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

৫) পটাশিয়ামও রয়েছে হলুদ তরমুজে। তাই তাতে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে তা কমবে। হৃদযন্ত্রের সমস্যাও দূর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই।

৬) মধুমেহর সমস্যা কমিয়ে আপনাকে আরও প্রাণচঞ্চল করে তুলতে সাহায্য করে হলুদ তরমুজ।

৭) হলুদ তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিডের ফলে পেশি শক্তিশালী হয়। তাই গাঁটে গাঁটে ব্যথার সমস্যা দূর হয় সহজেই।

৮) চোখের সমস্যার ক্ষেত্রেও বিশেষভাবে উপকারী হলুদ তরমুজ।

কীভাবে খাবেন? জেনে নিনঃ 

১) ফ্রিজে রেখে ঠান্ডা করে সরাসরি খেতে পারেন;

২) ফলের স্যালাডে মিশিয়ে খাওয়া যেতে পারে;

৩) স্মুদি বা ডিটক্স ওয়াটারেও ব্যবহার করতে পারেন।

পুষ্টিবিদদের মতে, এই তীব্র গরমে শরীর ও মনকে সতেজ রাখতে খাবারের দিকে নজর দেওয়া খুব জরুরি। ফলের মধ্যে হলুদ তরমুজ শুধু স্বাদেই অনন্য নয়, বরং পুষ্টিতেও ভরপুর। তাই এ বছর গরমে রসালো এই ফলটিকে আপনার রোজকার খাদ্যতালিকায় রাখতে একবার ভাবুন।


You might also like!