Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Health

1 year ago

Brinjal Side Effects: কোন কোন রোগে বেগুন খাওয়া মানা? জানুন

Brinjal Side Effects (File Picture)
Brinjal Side Effects (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাম ‘বেগুন’ হলেও এই সবজি গুণের ভান্ডার৷ বাঙালি হেঁশেলে সব ঋতুতে নানা রূপে বিরাজ করে বেগুন৷ শীতে পোড়া, বর্ষায় ইলিশের ঝোল, গরমে শুক্তো বা বসন্তে নিমবেগুন-একাধিক স্বাদে বাজিমাত করে এই সবজি৷ পুষ্টিগুণে ভরা বেগুনে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ হৃদরোগের আশঙ্কা, হাই ব্লাড সুগার, ওজন বেড়ে যাওয়া-সহ একাধিক শারীরিক জটিলতা রোধ করে এই সবজি৷ কিন্তু এত উপকারিতা সত্ত্বেও বেগুনের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ তাই কোনও কোনও রোগে এই সবজি এড়িয়ে চলতে হবে৷

নাইটশেড গোত্রের সবজি বেগুন অ্যালার্জির কারণ হতে পারে৷ বিরল হলেও বেগুন থেকে অ্যালার্জি ও অ্যালার্জি সংক্রান্ত সমস্যা বেড়ে শ্বাসকষ্ট, অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে৷ বেগুনে প্রচুর ক্যালসিয়াম আছে৷ তাই বেশি বেগুন খেলে কিডনি স্টোনের মতো জটিলতা দেখা দেয়৷ বেশি বেগুন খেলে কিডনির জটিলতা তৈরি হতে পারে৷ বেগুনের ন্যাসানিন উপাদানের জন্য শরীরে আয়রন শোষণে সমস্যা হতে পারে৷ ভুগতে হতে পারে আয়রন ডেফিসিয়েন্সিতে৷

বেগুনের সোলানাইন উপাদানের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে৷ এর থেকে বমি, গা গুলিয়ে ওঠা, ঝিমুনি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে৷ প্রত্যেক খাবারের উপকারিতার মতো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে৷ তাই অতিরিক্ত না খেয়ে ডায়েটে রাখুন পরিমিত পরিমাণে৷ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন৷

You might also like!