Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Weight Loss: সুস্থ থাকতে গেলে ভেষজের সাহায্যে ওজন কমানো

weight loss
weight loss

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বর্তমান বিশ্বের একটা অন্যতম অসুখ 'ওজন বৃদ্ধি'। এই অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। নিয়মিত ডায়েট, শরীর চর্চা, হাঁটা ইত্যাদি। চিকিৎসকেরা বলছেন, সব করুন। তবে প্রকৃতির দান কিছু প্রাকৃতিক মশলা নিয়মিত ব্যবহার করুন। এই মশলা যেমন,শরীরের নানা উপকারে লাগে,তেমনি ওজন কমিয়ে শারীরিক ফিট রাখে। যেমন - 

১) মেথি - অতিরিক্ত ওজন কমাতে কিংবা মেদ ঝরাতে মেথির জুড়ি মেলা ভার। হজমশক্তি উন্নত রাখতে সাহায্য করে এটি।  তার সঙ্গে এর উপকারিতাও অনেক। হাইপার টেনশন, মধুমেহ থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

 ২) এলাচ - এলাচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস। এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং সি, পটাশিয়াম, ক্যালশিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেশিয়াম। দুধের সঙ্গে, চায়ের সঙ্গে এলাচ খেতে পারেন। নিয়মিত খেলে দ্রুত মেদ ঝরে।

 ৩) দারচিনি - বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী দারুচিনি। এর উপকারিতা অনেক। পেটের মেদ কমাতে এর জুডি় মেলা ভার। মেটাবলিজম বাড়ায়। তার সঙ্গে অহেতুক খিদে নিয়ন্ত্রণ করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। দই, কটেজ চিজ কিংবা অন্যান্য খাবারের সঙ্গে খেতে পারেন এই মশলা। এছাড়াও চায়ের সঙ্গেও খেতে পারেন। 

 ৪) লঙ্কা - অনেকেরই জানা নেই। মেদ ঝরাতে কিংবা ওজন কমাতে দারুণ সাহায্য করে লাল লঙ্কা। 

 ৫) জিরে - খাবারে হামেশাই ব্যবহার করা হয় জিরের। শুধু স্বাদ বাড়ানোই নয়, জিরের উপকারিতা অনেক। স্বাস্থ্যের অনেক উপকারে লাগে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওজন কমাতে নিয়মিত জিরের জন খাওয়া দরকার।

এই মশলাগুলোর ভেষজগুণ অসাধারণ। তাই ওজন কমাতে চলুক শরীরচর্চা। তবে সঙ্গে খাদ্য তালিকায় রাখুন এই পঞ্চউপকরণ।

You might also like!