প্যারিস, ২৪ মারচ : ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান এই গ্রীষ্মের ফিফা বিশ্বকাপের পর তার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে সোমবার সম্মত হয়েছেন। জানা গেছে, ৫৩ বছর বয়সী জিদান ২০১২ সাল থেকে এই দায়িত্বে থাকা দিদিয়ের দেশাম্পের স্থলাভিষিক্ত হতে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। জিদান, যিনি লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় (২০১৬-১৮, ২০১৯-২১) দায়িত্ব পালন করেছেন, তিনি যে অবশেষে ফ্রান্সের ম্যানেজার হবেন, এমনটা দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল ।
