Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Health

1 year ago

Cholesterol:এই তেলেই আছে কোলেস্টেরলকে ঘায়েলের মন্ত্র! জানেন কি সেই তেল?

Cholesterol Control Tips (Symbolic Picture)
Cholesterol Control Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজকালকার যুগে কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অনেকেই। এর ফলে বদ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে শরীরে রক্ত ​​চলাচল ঠিকমতো হয় না। এই কারণে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে,  খাবার ব্যাপারে সচেতন না হলে কোনওভাবেই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আসবে না। খাদ্যতালিকায় রাখুন বেশি করে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।

কোলেস্টেরল প্রধানত দুই ধরনের। প্রথমটি ভাল কোলেস্টেরল এবং দ্বিতীয়টি খারাপ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল শরীরে বাড়লে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি, ট্রিপল ভেসেলস জাতীয় রোগের সমস্যা দেখা দিতে পারে ৷ ডায়েটিশিয়ানদের মতে, মাছের তেল তৈরির একটি সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে। মাছের তেল মাছের টিস্যু থেকে তৈরি করা হয়। এই তেলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ডকোসাহেক্সায়েনোয়িক অ্যাসিড, কোসাপেন্টাইনয়িক অ্যাসিড, যা আমাদের অনেক রোগ থেকে রক্ষা করতে পারে। তাই ডায়েটিশিয়ানদের মতে, মাছের তেল কোলেস্টেরলের জন্য মোক্ষম মন্ত্র। মাছের তেল হতে পারে হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভাল খাবার। খাদ্যে মাছের তেল অন্তর্ভুক্ত করলে ভাল কোলেস্টেরল বাড়ে এবং খারাপ কোলেস্টেরল কমে। মাছের তেল ব্যবহার করলে হৃদরোগ থেকে নিরাপদ থাকা যায়।

You might also like!