Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Health

5 months ago

kidney protection drinks:কিডনির ঝুঁকি কমাতে এই তিনটি পানীয় শরীরের ‘ফিল্টার’ হিসেবে কাজ করবে

kidney health drinks
kidney health drinks

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সারা শরীরে প্রতিদিন প্রবেশ করা নানা ধরনের দূষণকে ছেঁকে বের করার কাজ কিডনির। এভাবেই শরীর থাকে সুস্থ ও সব জৈবিক প্রক্রিয়া ঠিকঠাকভাবে চলতে পারে। কিন্তু কিডনি নিজে সুস্থ থাকতে কীভাবে যত্ন নেওয়া যায়? এর জন্য দরকার নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত জলপান, যথেষ্ট বিশ্রাম এবং পরিচ্ছন্ন খাদ্যাভ্যাস। সেই সঙ্গে কিছু বিশেষ পানীয়ও কিডনিকে পরিষ্কার ও শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে।

১। থোড়ের রস
তারকা পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো কয়েকটি টোটকা দিয়েছেন কিডনি ভাল রাখার। রায়ান জানাচ্ছেন প্রতি দিন ভোরে খালি পেটে ১০০ মিলিলিটারের মতো থোড়ের রস খেলে তা যেমন কিডনি স্টোনের সম্ভাবনা কমাবে, তেমনই মূত্রনালী পরিচ্ছন্ন এবং দূষণমূক্ত রাখতেও সাহায্য করবে। তবে এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে এক বার কথা বলে নেওয়া ভাল বলে জানাচ্ছেন রায়ান।

২। আদা-হলুদের চা
পুষ্টিবিদ সুমন শেঠি জানাচ্ছেন কিডনিকে দূষণমুক্ত করার জন্য সবচেয়ে ভাল পানীয় হল আদার রস এবং হলুদ মেশানো চা। প্রতি দিন সকালে খালি পেটে এই চা এক কাপ খেতে পারলে তা কিডনিকে প্রদাহজনিত সমস্যা থেকে বাঁচানোর পাশপাশি সমস্ত বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করতে সাহায্য করবে।

৩। লেবু-শসা-ধনেপাতার জল
পুষ্টিবিদ রমিতা কৌর জানাচ্ছেন, দু’ কাপ জলে আধ আঁটি ধনেপাতা কুচিয়ে ফুটিয়ে নিন। এ বার ওই জলটি ঠান্ডা করুন। তাতে মেশান লেবুর রস এবং কুচনো শসা। এই জলটি দিনে তিন-চার বার খেলে তা কিডনিকে ভাল রাখতে সাহায্য করবে।
তবে এ ছাড়া কিছু বিশেষ চা-ও কিডনিকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে বলে জানাচ্ছে গবেষণা। তার মধ্যে গ্রিন টি অন্যতম। এ ছাড়া সাধারণ চা পাতা দিয়ে তৈরি লাল চা-ও কিডনির জন্য ভাল। এর পাশাপাশি হাইড্রানজিয়া টি এবং সামবং কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানাচ্ছে ব্রিটেনের বায়োব্যাঙ্ক অ্যান্ড করোনারি আর্টারি রিস্ক ডেভেলপমেন্টের করা ২০২৩ সালের একটি গবেষণায়।

You might also like!