Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

3 years ago

throat Infection : গলা ব্যাথায় কষ্ট পাচ্ছেন? আপেল ও ভিনেগারের গুণেই গলা ব্যথা কমবে নিমেষে!

Apple and vinegar will reduce the pain in the throat
Apple and vinegar will reduce the pain in the throat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওয়া পরিবর্তনের সময় ঘরে ঘরে গলা ব্যথা বা গলা খুশখুশ লেগেই থাকে। গলা ব্যথার কারণে কথা বলতে, ঢোক গিলতে, খাবার খেতে খুবই সমস্যা হয়। অতিরিক্ত ব্যথা হলে গলা অনেক সময় ফুলেও যায়। ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া টোটকাও সারিয়ে তুলতে পারে গলা ব্যথার সমস্যা।

গলা ব্যথার জন্য সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপায় হল আপেল সাইডার ভিনেগার, এতে ইনুলিন নামক প্রিবায়োটিক রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা সংক্রামক জীবাণু এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। জেনে নিন, গলা ব্যথা সারাতে আপেল সাইডার ভিনেগার কী ভাবে ব্যবহার করবেন-

আপেল সাইডার ভিনেগার এবং লাল মরিচ 

এক গ্লাস উষ্ণ জলে, ১ চা চামচ আপেল সাইডার ভিনেগার, ১ চা চামচ cayenne pepper এবং ২ চা চামচ মধু মিশিয়ে নিন। দিনে দু'বার এই মিশ্রণটি দিয়ে গার্গল করুন।

আপেল সাইডার ভিনেগার এবং দারুচিনি 

এক গ্লাস গরম জলে ১ চা চামচ আপেল সাইডার ভিনেগার, ১ চা চামচ দারুচিনি পাউডার, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে দিনে একবার পান করুন।

আপেল সাইডার ভিনেগার এবং মধু

 এক গ্লাস গরম জলে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার এবং ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণটি প্রতিদিন খালি পেটে পান করুন।

আপেল সাইডার ভিনেগার এবং লেবু 

এক গ্লাস গরম জলে ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে। এই জলটি দিনে ২-৩ বার পান করুন। তাহলেই হাতেনাতে মিলবে রেজাল্ট!

You might also like!