Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Medicines at Rail Stations : এবার রেল স্টেশনেই মিলবে ওষুধ, কোন কোন স্টেশনে পাবেন এই সুবিধা? জেনে নিন

Medicines at Rail Stations (File Picture)
Medicines at Rail Stations (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার জীবনদায়ী ওষুধ মিলবে দেশের ৫০টি স্টেশনে। লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করেন। দূরপাল্লার ট্রেনে যাত্রীর সংখ্যা নেহাত কম নয়।এই যাত্রা পথে যেকোনো রকম মেডিকেল ক্রাইসিস এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে, যাতে রেল স্টেশনেই পাওয়া যায় ওষুধ। তাও আবার অনেক সস্তায়! ৫০টি স্টেশন বেছে নেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, সস্তায় ওষুধ যাতে মেলে, তার জন্য প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে একাধিক স্টেশনে। ইতিমধ্যেই স্টেশনের তালিকা বেছে নেওয়া হয়েছে। তবে এর জন্য মেডিক্যাল স্টোরের মালিকদের লাইসেন্স থাকা প্রয়োজন।

যে সব স্টেশনে জন ঔষধি কেন্দ্র খোলা হবে, সেই তালিকায় থাকছে- দীন দয়াল উপাধ্যায় জংশন, বীরাহঙ্গনা লক্ষ্মী বাই, লখনউ, গোরক্ষপুর, বেনারস, মথুরা, ঋষিকেশ, কাশীপুর, দ্বারভাঙা, পাটনা, কাটিহার, জাঙ্গির-নাইলা, বাগবারহা, সিনি, আঙ্কলেশ্বর, মেহসানা, পেন্দ্রা রোড, রতলাম, মদন মহল, বিনা, সওয়াই মাধোপুর, ভগত কি কোঠি, ফাগওয়াড়া, রাজপুরা।

You might also like!