Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Health

1 year ago

Fruit:কোন খাবার খেয়ে নয় বরং খালি পেটেই খাওয়া যায় ফল! জানেন কোন ফল?

Fruit
Fruit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- "খালি পেটে জল,আর ভর্তি পেটে ফল", এই কথা তো সকলেই জানেন। কিন্তু এমন কিছু ফল আছে, যেগুলি অনায়াসেই খাবার আগে খাওয়া যায়। শুধু তাই নয়, এই ফলগুলি খাবার আগে খেলে শরীরে পুষ্টি গুণ বাড়ায়।

পুষ্টিবিদদের মতে, অ্যাসিড থাকে বলে খালিপেটে ফল খেতে বারণ করেন পুষ্টিবিদেরা। তবে কিছু ফল আবার খালি পেটে খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

পেঁপে:-  হজমের সমস্যা থেকে দূরে থাকতে পাকা পেঁপের কোনও বিকল্প নেই। প্যাপেইন নামক এক ধরনের উৎসেচক থাকে পেঁপেতে। এই উৎসেচক হজমের গোলমাল হতেই দেয় না। এ ছাড়া, পেঁপেতে ক্যালোরি একেবারে নেই। অন্য দিকে ফাইবারের পরিমাণ বেশি। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও পেঁপে ভূমিকা রয়েছে। 

আপেল:-প্রাকৃতিক শর্করা এবং ফাইবারে সমৃদ্ধ আপেল খালিপেটে খেতেই পারেন। সারা দিন শারীরিক ভাবে চাঙ্গা এবং চনমনে থাকতে সকালে একটা আপেল খাওয়া যায়। রক্তে শর্করার মাত্রা নিয়্ন্ত্রণে রাখতে আপেল ওষুধের মতো কাজ করে। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতেও আপেলের জুড়ি মেলা ভার।

তরমুজ:- খালিপেটে তরমুজ খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করেন পুষ্টিবিদেরা। তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। ফলে শরীর আর্দ্র করে তুলতে তরমুজ সত্যিই উপকারী। অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায়  স্বাস্থ্যের যত্ন নেয় তরমুজ।

You might also like!