Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Israeli surgeons reattach boy’s head: ধড় থেকে আলাদা হয়ে যাওয়া মাথা জুড়ে বালককে বাঁচালেন ইজরায়েলের চিকিৎসকেরা

Israeli surgeons reattach boy’s head (Collected )
Israeli surgeons reattach boy’s head (Collected )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিরল অস্ত্রোপচার করে ধড়, মুড়ো জুড়ে সুলেইমানের প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন ইজরায়েলের চিকিৎসকেরা।ইজরায়েলের স্থানীয় সংবাদপত্র ‘দ্য টাইমস অফ ইজরায়েল’-এ সংবাদ প্রকাশিত হয়। ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত বাবা কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকদের বলেছেন, ‘‘আমি যত দিন বাঁচব, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে যাব। আমার একমাত্র সন্তানের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।’’

ওয়েস্ট ব্যাঙ্কের বাসিন্দা সুলেইমান। সাইকেল চালানোর সময় তাকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সুলেইমানের ধড় থেকে মাথাটি আলাদা হয়ে যায়। তার পর তড়িঘড়ি তাকে হেলিকপ্টারে তুলে আনা হয় দক্ষিণ-পশ্চিম জেরুসালেমের এইন কেরেমের হাদাস্সা হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে। কালবিলম্ব না করে শুরু হয় সাম্প্রতিক কালে চিকিৎসাশাস্ত্রে জটিলতম এবং সম্ভবত বিরলতম অস্ত্রোপচার। কারণ, চিকিৎসকদের মতে সুলেইমানের ঘাড়ের অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাথা।দীর্ঘ ক্ষণ অস্ত্রোপচারের পর সাফল্য আসে। গোটা প্রক্রিয়ার ভার ছিল যে চিকিৎসকের কাঁধে, সেই ওহাদ আইনাভ বলছেন, ‘‘আমরা যে বাচ্চাটিকে বাঁচাতে পেরেছি তার কৃতিত্ব কিন্তু আমাদের জ্ঞানবুদ্ধি, আর অস্ত্রোপচার কক্ষে থাকা অত্যাধুনিক প্রযুক্তির। এটা ছাড়া আমাদের যুদ্ধ বৃথা যেত।’’

এই অস্ত্রোপচারে সফল হওয়া অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। তাঁরা বলছেন, এই ধরনের ঘটনায় ৫০ শতাংশ সম্ভাবনা থাকে ব্যর্থ হওয়ার। কিন্তু এ ক্ষেত্রে সাফল্য আসায় স্বভবতই উচ্ছ্বসিত ওহাদ আইনাভ ও তাঁর টিম। 

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই জটিল অস্ত্রোপচারের ঘটনাটি ঘটেছে গত মাসে। কিন্তু চিকিৎসকেরা তখনই তা প্রকাশ্যে জানাতে চাননি। এক মাস পর্যবেক্ষণে রাখার পর সুলেইমানকে সম্প্রতি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরেই সাংবাদিকদের কাছে ঘটনার কথা জানিয়েছেন।

You might also like!