Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Health

3 years ago

Covid Update in India : কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী, ভারতে আরোগ্যের হার অপরিবর্তিত

India reports 13,272 fresh cases
India reports 13,272 fresh cases

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,২৭২ জন। মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে। শুক্রবার সারাদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০১ হাজার ১৬৬-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৭২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০১ হাজার ১৬৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ১৫ হাজার ৫৩৬ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২,০৯,৪০,৪৮,১৪০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,২৮৯ জন (১.১৯ শতাংশ)। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৬,৯৯,৪৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৮ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.২১ শতাংশে পৌঁছেছে।


You might also like!