Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

2 years ago

Corona Update in India : ভারতে করোনায় ৫ জনের মৃত্যু; নতুন করে আক্রান্ত ৭৫৬, সক্রিয় রোগী ৪,০৪৯

Corona Update (Symbolic Picture)
Corona Update (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পেল ভারতে, তবে নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন। শনিবার সারাদিনে ভারতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ও কেরলে দু'জন করে প্রাণ হারিয়েছেন এবং জম্মু ও কাশ্মীরে একজনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪,০৪৯-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৯২। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৮০,৬৯৩ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা এই মুহূর্তে ২২০,৬৭,৭৯,০৮১।

You might also like!