Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

1 year ago

Vegetable Tips: বাজারজাত শাকসবজি কীভাবে কীটনাশক মুক্ত করবেন? রইল ঘরোয়া পদ্ধতি

Vegetable
Vegetable

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাজার থেকে প্রতিদিন আমরা অনেক ফল ও সবজি কিনি। কিন্তু আমরা কি জানি সেই ফল সবজির মধ্যে থাকে কত প্রকারের কীট নাশক রাজ করে? আমরা ওতো কিছু না ভেবেই সেই ফল, সবজি দিব্যি গ্ৰহণ করি।‌তাই গবেষকেরা বলছেন, বাজারজাত শাকসবজি প্রথমে ভালোভাবে ধুয়ে কীটনাশক পদার্থ পরিষ্কার করে খেতে হবে। কিন্তু কিভাবে শাকসবজি,ফল কীটনাশক মুক্ত করা যায়? সবজির কীটনাশক ও রাসায়নিক দূর করতে কেবল জলে ধুয়ে ফেললেই হবেনা। এর পাশাপাশি আরও কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো শাকসবজি কেমিক্যাল মুক্ত করার কিছু সহজ ঘরোয়া পদ্ধতি।

১) প্রথমেই সবজিগুলো পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। শুধু তা করলেই হবে না। নুন জলে সবজি ভিজিয়ে রাখুন। তারপর আবার তা পরিষ্কার জলে ধুয়ে রান্না করুন।

২) সবসময় সবজির খোসা ছাড়িয়ে তবেই খাবেন। কারণ সবজির খোসাতেই যত ময়লা, রাসায়নিক মিশে থাকে। সবজি কাটার সময় একটু মোটা করে খোসা ছাড়ান।

৩) জলে পাতি লেবুর রস মিশিয়ে সবজি ধুলে আরও বেশি উপকার মিলবে। জলে এক টুকরো পাতি লেবুর রস মিশিয়ে তাতে সবজি ডুবিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট।

৪) হলুদ জলে ভিজিয়ে রাখলেও কাজ হবে। একটি বড় মাপের গামলায় জল নিয়ে তাতে কয়েক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই গামলায় বাজার থেকে আনা সবজি ঢেলে দিন। ৩০ মিনিট পরে তুলে ফ্রেস জলে ধুয়ে নিন।

৫) এছাড়া রয়েছে আরও একটি উপায়। একটি পাত্রে বেকিং সোডা গুলে নিন। এবার তা একটি স্প্রে বোতলে ভরে সবজির উপরে স্প্রে করে নিন।

৬) সাদা ভিনিগারেও কাজ হয়। একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার ভরে নিন। এবার সবজির মধ্যে স্প্রে করে নিন। এতে ভালোভাবে দূর হবে রাসায়নিক পদার্থ।

You might also like!