Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Smoking Problems:অতিরিক্ত ধূমপান ডেকে আনে অন্ধত্বও! চোখের নানা অসুখ হতে পারে সিগারেটের ধোঁয়া থেকে

smoking
smoking

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩১ মে বুধবার বিশ্বব্যাপী পালিত হলো,'বিশ্ব তামাক দিবস।' এতদিন পর্যন্ত সকলেই জানতেন ধূমপান শরীরের নানা ক্ষতি করে। বিশেষ করে ফুসফুসের প্রবল ক্ষতি করে। এবার স্বাস্থ্য বিজ্ঞান জানালো নতুন খবর। 

ধূমপানের ফলে শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। বিশেষজ্ঞরা আরো বলছেন, ধূমপানের কারণে চোখের অনেক ক্ষতি হয়। সিগারেট বা বিড়ির ধোঁয়া শরীরে খুব বিপজ্জনক। ধূমপান কারণে চোখের গুরুতর ক্ষতি হতে পারে। যেমন ছানি, গ্লুকোমা 

বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি বাড়ায়। এই কারণে দৃষ্টিশক্তিও নষ্ট হয় অনেকের। দীর্ঘ পরিসংখ্যান দিয়েই এই তথ্য প্রমাণ করা হয়েছে।

  বিশেষজ্ঞদের মতে, যারা ধূমপান করেন তাঁদের চোখে ছানি পরার সম্ভবনা সব থেকে বেশি। সিগারেটের ধোঁয়ায় চোখের সূক্ষ্ম টিস্যুগুলির ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি থাকে। আর এই কারণেই যারা ধূমপান করেন তাঁদের বেশিরভাগেরি চোখের সমস্যা থাকে। এর ফলে ধুমপায়ী ব্যক্তিদের রক্তনালীতেও অনেক ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, যে সকল ব্যক্তি ধূমপান করছেন তাঁদের আজই এই অভ্যাস ত্যাগ করা দরকার। গবেষণায় দেখা গেছে ধূমপান ত্যাগ করার পর এমন ধরনের ব্যক্তিদের ছানি ও গ্লুকোমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে।

You might also like!