Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

3 years ago

Diabetes Control Tips ‍:ওষুধ ছাড়াই ডায়াবেটিস থেকে মুক্তি মিলবে চিরতরে! ঘরোয়া টোটকা

Diabetes
Diabetes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে পৃথিবীর ডায়াবেটিসের এপিসেন্টার ভারত। এতদিন চিন থাকলেও, চিন ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কিন্তু ভারতের ডায়াবেটিস সঙ্কট বেড়েই চলেছে। এই সমস্যার সমাধানের কিছু ঘরোয়া উপাদানের কথা আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে। যেমন -

১) পেয়ারা পাতা- NCBI-তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, পেয়ারা পাতার রস রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, পেয়ারা পাতার রস আলফা-গ্লুকোসিডেসের ক্রিয়াকে বাধা সৃষ্টি করতে সাহায্য করে। পেয়ারা পাতা গরম জলেতে সেদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন।

২) ইনসুলিন প্ল্যান্ট -  ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন প্ল্যান্ট ওষুধের চেয়ে কম নয়। NCBI-এর এক গবেষণায় বলা হয়েছে, এই গাছের পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে এই গাছের পাতা চিবিয়ে বা ফুটিয়ে রস করে খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমে যায়।

৩) কারি পাতা- কারি পাতা খাবারে স্বাদ বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। তবে NCBI-এর রিপোর্ট অনুযায়ী, ডায়াবেটিসের ক্ষেত্রে কারি পাতা খাওয়া রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমশক্তিকে ধীরে ধীরে উন্নত করে ও দ্রুত বিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাতে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখে। কারি পাতা ইনসুলিন বাড়াতেও দারুণ কাজ করে।

৪) আম পাতা - আমের পাতায় রয়েছে এনজাইম ম্যাঙ্গিফেরিন, যা আলফা গ্লুকোসিডেসকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে। অন্ত্রে কার্বোহাইড্রেট বিপাক কমাতে সাহায্য করে এবং রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে। ইনসুলিন বৃদ্ধি ও গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য সঠিক ওষুধ হল আম পাতা। আমের পাতায় পেকটিন, ভিটামিন সি এবং ফাইবারও থাকে। এই দুটি একসঙ্গে ডায়াবেটিস ও কোলেস্টেরল উভয়ের জন্যই উপকারী।

৫) তুলসী পাতা - তুলসী গাছ আয়ুর্বেদের সবচেয়ে শক্তিশালী ওষুধ হিসেবে পরিচিত। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, অনেক মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে এই পবিত্র তুলসীর। যদি প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান তাহলে রোজ জলের মধ্যে তুলসী ফুটিয়ে সেই জল খেতে পারেন। তুলসী পাতার রস রক্তে শর্করার মাত্রা কমাতে অনেক সাহায্য করে।

 ডায়াবেটিসের কোনও স্থায়ী নিরাময় নেই। সে কারণেই এটি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। ডায়াবেটিসের মারাত্মক রূপ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। তাই নিয়মিত আয়ুর্বেদ আচার্য্যেদের পরামর্শ মেনে চললে আপনার ডায়াবেটিস ঠিক নিয়ন্ত্রণে থাকবে।


You might also like!