Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Health

4 years ago

corbevax dose started to given in india : বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স দেওয়া শুরু, মজুত রয়েছে ১০ কোটি টিকা

corbevax dose started to given in india
corbevax dose started to given in india

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : দেশের টিকাকেন্দ্রগুলিতে শুক্রবার থেকে কোভিড বুস্টার ডোজ হিসেবে, কর্বেভ্যাক্স পাওয়া যাচ্ছে। এই টিকা প্রস্তুতকারী সংস্থা- বায়োলজিক্যাল ‘ই’ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ কোটি টিকা সরকারকে সরবরাহ করা হয়েছে। কো-উইন অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি টিকাকেন্দ্রগুলিতে এই বুস্টার ডোজ পাওয়া যেতে পারে। পণ্য পরিষেবা কর এবং প্রশাসনিক খরচ নিয়ে, বেসরকারি টিকা কেন্দ্রে কর্বেভ্যাক্স বুস্টারের জন্য দিতে হবে ৪০০টাকা।

উল্লেখ্য, ১৮ বছরের বেশী বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স টিকা ব্যবহার করা যেতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নিয়েছেন, এমন ব্যক্তিরা, দ্বিতীয় ডোজের ৬ মাস পর, কর্বেভ্যাক্স বুস্টার ডোজ নিতে পারবেন।

You might also like!