Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

3 years ago

computer :কম্পিউটারে কাজ করেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে চোখের

c
c

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   এখন বেশিরভাগ কাজই করতে হয় অনলাইনে।সারাক্ষণ কম্পিউটার বা মোবাইলে তাকিয়ে থাকতে হয়। এক্ষেত্রে সবচেয়ে ক্ষতি হচ্ছে চোখের। তাই চোখের স্বাস্থ্যকে ঠিক রাখতে রোজ ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার খান। যেমন শাকসবজি, গাজর, পেঁপে, খেজুর ইত্যাদি খাবার চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর নিজের চোখকে সুরক্ষিত রাখতে কি করবেন জেনে নিন,

• নিজের চোখকে সুস্থ রাখতে কাজের ফাঁকে প্রতি ৩০ মিনিট অন্তর একটু বিরতি নিন। 

• চোখের এক্সারসাইজ করুন। নিয়মিত চোখের এক্সারসাইজ করলে চোখের পেশীগুলি সুস্থ থাকে।

• স্ক্রিনে কোনও জিনিস লেখা বা দেখার সময় লেখার সাইজ বড় করে নিন, যাতে ডিভাইসগুলিকে দূরে রেখে সহজেই পড়তে বা কাজ করতে পারেন।

• কম্পিউটার বা মোবাইল বেশি ব্যবহার করতে হলে অ্যান্টি রিফ্লেকটিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে পারেন। এই চশমা চোখের স্ট্রেস কমাতে সাহায্য করে।

• আইপ্যাড, ট্যাবলেট, টিভি, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় চোখের খুব কাছাকাছি রাখবেন না।

• আলোর মাত্রা ঠিক রাখুন। অতিরিক্ত বেশি আলো বা কম আলো, চোখে বেশি চাপ সৃষ্টি করে এবং দৃষ্টির ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তাই যেখানে কাজ করবেন সেখানে যথাযথ পরিমাণ আলোর ব্যবস্থা রাখা প্রয়োজন। কখনই কম বা বেশি আলোতে কাজ করবেন না। তবে চোখে কোনরকম সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 


You might also like!