Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

1 year ago

Ash Gourd Side Effects: চাল কুমড়ো উপকারি! তবে কোন রোগ খাবেন না জানেন?

Ash Gourd (File Picture)
Ash Gourd (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে আরামদায়ক সবজিগুলির মধ্যে অন্যতম চালকুমড়ো৷ লাউয়ের সমগোত্রীয় এই সবজি খাওয়া যায় নানাভাবে৷ তরকারি, ভাপে , ডালে থেকে শুরু করে চালকুমড়ো খাওয়া যায় রস করেও৷ এই সবজি খাওয়ার ভাল মন্দ দু’দিক নিয়েই বলেছেন পুষ্টিবিদরা।

ক্ষারীয় চালকুমড়োতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট৷ তাছাড়া অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ শরীর ও মস্তিষ্ককে একাধিক অসুখ থেকে রক্ষা করে৷ চালকুমড়োতে অক্সালেট, ফাইটেটস এবং ট্যানিন্স আছে প্রচুর৷ এই উপাদানগুলিতে উপকারের পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে৷ এই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে ক্যালসিয়াম ও আয়রন শোষণের পথে বাধা পায়৷ পরিমিত পরিমাণে চালকুমড়ো খাওয়া নিরাপদ৷ কিন্তু চালকুমড়ো বেশি খেলে হিতে বিপরীত হতে পারে৷ যাঁদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে, তাঁদের এই সবজি এড়িয়ে চলাই শ্রেয়৷ সকালে খালি পেটে চালকুমড়োর রস খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷ কিন্তু যাঁদের লো ব্লাড প্রেশার, তাঁরা বেশি চালকুমড়ো খাবেন না৷ থাইরয়েড সমস্যা থাকলে বা ব্লাড প্রেশারের ওষুধ খেলে চালকুমড়ো খাওয়া থেকে সতর্ক থাকুন৷


You might also like!