Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Mango Ginger:'আম আদা' - শরীরকে রোগ মুক্ত করে

'Aam Ada' - frees the body from diseases
'Aam Ada' - frees the body from diseases

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে আম আদর বহুগুণ বহুকাল আগেই বর্ণিত হয়েছে। এবার নতুন গবেষণায় উঠে আসলো আরো নানা তথ্য। আমও না, আদাও নয়৷ এ হল আম আদা৷ আদার মতো দেখতে হলুদ জাতীয় এই মশলা অনেক দিন ধরেই ভারতীয় মশলায় ব্যবহৃত হয়ে আসছে৷ আম আদার কারকিউমিন অসুখের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে৷ ক্যান্সার প্রতিরোধের অসাধারণ ক্ষমতা আছে আম আদর। গবেষণায় প্রকাশ, আম আদা ডায়েটে থাকলে পুরুষদের প্রস্টেট ক্যানসার ও মহিলাদের ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা কমে৷

  এ ছাড়াও আম আদর গুণ বর্ণনা করতে গিয়ে পুষ্টি তত্ত্ববিদেরা বলছেন,ত্বকের সমস্যা, গাঁটের যন্ত্রণা, হজমের সমস্যা, ফুসফুসের জটিলতা-সহ নানা রোগের উপশম এই আম আদা৷ আম আদার নির্যাস লিভার ভাল রাখে৷ স্ট্রেস কমানোর পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল৷ পরিপাক ক্রিয়া ভাল রাখতেও আম আদার জুড়ি নেই৷ যকৃতের সমস্যা নিয়ন্ত্রণ করে সুস্থ রাখে পেটের অসুখ থেকে৷ 

সর্দিকাশি, হাঁপানির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে আম আদা৷ আয়ুর্বেদ মতে অতিরিক্ত শ্লেষ্মা শ্বাসকষ্টের অন্যতম কারণ৷ আম আদার প্রভাবে শরীর শ্লেষ্মামুক্ত হয়৷অতিরিক্ত শীতে,অতিরিক্ত গরমে বা ঋতু পরিবর্তনের সময় আম আদা শরীরে মহৌষধের কাজ করে। তাই বাজারে গিয়ে অল্প হলেও প্রতিদিন আম আদা ব্যাগে পুরুন ও বহু রোগ থেকে মুক্ত থাকুন।


You might also like!