Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Indies lost the T20 series to Sri Lanka:শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

West Indies lost the T20 series to Sri Lanka
West Indies lost the T20 series to Sri Lanka

 

ডাম্বুলা, ১৮ অক্টোবর : বৃহস্পতিবার রাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। ডাম্বুলায় ১৬৩ রান তাড়া করতে নেমে কুশল মেন্ডিস ও কুশল পেরেরার অপরাজিত ফিফটিতে জয় তুলে নেয় স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক রভম্যান পাওয়েল ও গুদাকেশ মোতি। গুদাকেশের ১৫ বলে ৩২ আর পাওয়েলের ২৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে খেলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৬২ রান সংগ্রহ করে। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনের ১০৬ রানের জুটিতে ২ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় লঙ্কানরা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের জয়ে সমতায় ফেরে লঙ্কানরা। আর তৃতীয় ম্যাচ জিতে ২-১ এ সিরিজ নিল স্বাগতিকরা।এবার আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে দুদলের মধ্যে একদিনের ম্যাচের লড়াই। ২৩ ও ২৬ অক্টোবর হবে দুটি ওয়ানডে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…