Game

3 years ago

Devid Warner : বিপাকে অজি শিবির!বাকি দুই টেস্টেই বাদ পড়লেন ওয়ার্নার

David Warner
David Warner

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : কনুইয়ে গুরুতর চোটের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে মঙ্গলবার এই খবর দেওয়া হয়েছে।

বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল দিল্লিতে। সেই ম্যাচে কনুইয়ে গুরুতর চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্রাথমিক চিকিৎসায় সাময়িক স্বস্তি পেলেও এক্সরে রিপোর্টে দেখা গিয়েছে ওয়ার্নারের কনুইয়ের হাড় ভেঙেছে। তাই, তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, বাকি দুটি টেস্টে ডেভিড ওয়ার্নার খেলতে না পারলেও তিনটি একদিনের সিরিজে ওয়ার্নার খেলবেন।

চার টেস্ট ম্যাচের সিরিজে ভারত দুটি ম্যাচে জয়ী হওয়ায় অস্ট্রেলিয়া এমনিতে চাপে। সেই চাপকে আরও বাড়িয়ে তুলল ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি। দ্বিতীয় টেস্টে ওয়ার্নার কনুইতে চোট পাওয়ায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। পরিবর্তিত হিসেবে মাঠে নামেন ম্যাথু ব়্যানশ্য। চোটের জন্য প্রথম দুটি টেস্টে পাওয়া যায়নি জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকে। সেই তালিকায় যোগ হল ওয়ার্নারের নাম।


You might also like!