
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতকালের হারের ধাক্কা টা সামলে উঠতে অনেকটা সময় লাগল বিরাটের। গত কালের ম্যাচের পর চ্যানেলের সামনে ভারতীয় দলের অনেককে দেখা গেলেও বিরাট কোহলিকে দেখতে পাওয়া যায়নি। এক বারের জন্য মাইকের সামনে আসেননি প্রাক্তন ভারত অধিনায়ক।প্রায় ১৮ ঘন্টা পার করে শুক্রবার সকালে তিনি টুইট করে ফিরে আসার বার্তা দিলেন।
গত বছর বিরাটের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া, এ বছর তিনি অধিনায়ক না থাকলেও নায়কোচিত ইনিংস খেলেছেন, তারপর এই ব্যর্থতাতে তিনি যে হতাস তা তার বার্তায় স্পষ্ট টুইট করে তিনি লেখেন, “স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু দল হিসাবে বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভাল খেলে ফিরে আসা।”
গত কালের ম্যাচের পর মাঠ ছাড়ার পর প্রচারের আলোয় তাকে দেখা যায়নি, তার এই হঠাৎ অর্ন্তধান সকলে ভাবিয়ে তুলেছিল তার ভক্ত মহলকে , দীর্ঘ ১ ঘন্টার পর তিনি টুইট করে জানান তিনি সুস্থ ও সুরক্ষিত আছেন।
