Game

3 years ago

Messi-Ronaldo : আজ মেসি-রোনাল্ডোর শেষ দ্বৈরথ

Cristiano Ronaldo - Lionel Messi
Cristiano Ronaldo - Lionel Messi

 

রিয়াধ, ১৯ জানুয়ারি  : আজ বৃহস্পতিবার অনেকদিন পর মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় মাঠে নামবে রিয়াধ অল-স্টার ১১ এবং পিএসজি। অল-স্টারের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোনাল্ডো। এই প্রজন্মদের সেরা দুই ফুটবল প্রতিভার লড়াই আর হয়তো দেখা যাবে না। ম্যাচ উপভোগ করার আগে একবার দেখে নেওয়া যাক মুখোমুখি দুই তারকার পরিসংখ্যান।

সব ধরনের প্রতিযোগিতায় মেসি-রোনাল্ডো মুখোমুখি হয়েছেন ৩৬টি ম্যাচে। এর মধ্যে মেসি জিতেছেন ১৬টি ম্যাচ এবং রোনাল্ডো জিতেছেন ১১টি। গোল করার ক্ষেত্রেও একটু এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা। ওই ৩৬ ম্যাচে রোনাল্ডো করেছেন ২১টি গোল এবং মেসি ২২টি। গোলে সহায়তা বা অ্যাসিস্টের ক্ষেত্রে মেসি অনেক এগিয়ে। তিনি ১২টি অ্যাসিস্ট করেছেন সেখানে রোনাল্ডো মাত্র একটি।

আন্তর্জাতিক আঙিনায় দুজনের দেখা হয়েছে দু’বার। মেসি তাতে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন, রোনাল্ডো একটি গোল করেছেন। ওই দুটি ফ্রেন্ডলি ম্যাচের একটি ১-০ জিতেছিল পর্তুগাল এবং আরেকটিতে আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে।

You might also like!