টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির কোহলির

Virat kohli
Virat kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টি-টোয়েন্টি ম্যাচে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজার রান হয়ে গেল তাঁর। রবিবার ১৯ রান করার পরেই এই কীর্তি গড়ে ফেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১১ হাজার রান হল কোহলির। বাকি ক্রিকেটারদের তুলনায় সবচেয়ে কম সময়ে তিনি ১১ হাজার রানে পৌঁছলেন। মাত্র ৩৫৪টি ইনিংস লেগেছে তাঁর। ওয়েন পার্নেলকে লং-অফের উপর দিয়ে ছয় মেরে এই কীর্তি স্থাপন করেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির পরে ভারতীয় হিসাবে রয়েছেন রোহিত শর্মা (১০৫৮৭)।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের (১৪৫৬২)। তার পরে রয়েছেন আর এক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড (১১৯১৫)। পাকিস্তানের শোয়েব মালিকের (১১৯০২) পরে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি (১১০৩০)।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…