Game

2 years ago

Those who came back from retirement and made history:শুধুমাত্র তামিমই নন, অবসর ভেঙে ফিরে আসার রয়েছে অনেক উদাহরণ

The sports arena
The sports arena

 

কলকাতা, ৮ জুলাই : বাংলাদেশের তামিম ইকবালই নন, ক্রীড়াঙ্গনে অবসর ভেঙে ফিরে আসার অনেক উদাহরণ রয়েছে। এই তালিকায় রয়েছেন ২২ গজের কিংবদন্তি ইমরান খান কিংবা ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। এরা অভিমানে অবসর নিয়ে আবার ফিরে এসেছেন এবং দেশকে দুজনেই এনে দিয়েছিলেন বিশ্বজয়ের স্বাদ।

১৯৮৭ সালে বিশ্বকাপে আসরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সেই হারের দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছিলেন ইমরান। তবে ইমরানের সে অবসর সিদ্ধান্ত মেনে নেননি তার ভক্তরা।ইমরান অবসর ভেঙে আবার ফিরেছিলেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ২০১৫ কোপা আমেরিকার পরে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। এরপর আবার অবসর ভেঙে ফিরে এসেছেন। ফিরে এসে ২০১৮ বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০২২-এ এসে আক্ষেপ ঘোচান আরাধ্য বিশ্বকাপ শিরোপার। সে টুর্নামেন্টে সেরা ফুটবলারের পালকটাও ওঠে তারই মুকুটে। কেবল ইমরান কিংবা মেসি নন, অবসর ভেঙে খেলায় ফেরার উদাহরণ রয়েছে অনেক। যেখানে নাম রয়েছে শহিদ আফ্রিদি, কেভিন পিটারসেন বা জাভেদ মিয়াঁদাদ, সম্প্রতি ইংল্যান্ডের মঈন খানের মতো তারকা ক্রিকেটাররা।


You might also like!