Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

ODI World Cup 2023 : এই বিশ্বকাপ বিরাটের, আগাম দাবি কপিল দেবের

Kapil Dev
Kapil Dev

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতাঁর নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়। সেই কপিল দেবের কাছে, এই বিশ্বকাপে সেরা রোহিত শর্মার ভারত। ১২ বছরের ব্যবধানে ক্রিকেটের বিশ্বকাপ এবার ঘরেই থাকবে বলে আগাম দাবি ভারতের প্রাক্তন অধিনায়কের। কপিল জানিয়েছেন, কোনও সন্দেহ নেই এবার ঘরের মাঠে ফেভারিট হয়েই শুরু করবে টিম ইন্ডিয়া। কারণ, তিনি মনে করেন এবারের বিশ্বকাপ হবে বিরাট কোহলির।

বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কপিলের দাবি, মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার নেতৃত্বে দেশের মাটিতে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। প্রাক্তন অধিনায়ক মনে করেন, লিগের ম্যাচে যাদের বিরুদ্ধে ভারত খেলবে, তাদের মধ্যে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুটি ম্যাচ বার করতে পারলেই ভারতকে রোখা অসম্ভব।

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। প্রথম ম্যাচেই ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চেন্নাইয়ে ম্যাচ হবে ৮ অক্টোবর।



You might also like!