
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির জেরে বারে বারে বিঘ্নিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, বৃষ্টির প্রভাবে বেনিফিসিয়াল হয়েছে ব্রিটিশ বাহিনী। গ্রুপের মযাচ শেষ হলেও সেরা চার টিমের খেলা অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ এখন বাকি। কিন্তু দুটি সেমিফাইনালেই বৃষ্টির পূর্বাভাস থাকছে ফলে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, যদি বৃষ্টির প্রভাবে ম্যাচ ভেস্তে যায় তবে কী হতে পারে?
আগামী বুধবার সিডনিতে নিউজ়িল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদি বৃষ্টির ফলে ম্যাচ না হয় উক্ত দিনে সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে অতিরিক্ত বা রিজার্ভ দিন রাখা হয়েছে। অর্থাৎ, যদি বুধবার নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের মধ্যে খেলা না হয়, তা হলে সেই খেলা হবে বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হয়, তা হলে সেই খেলা হবে শুক্রবার।
তবে যদি বৃষ্টির জেরে উভয় সেমিফাইনালই ফেলা না হয় সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতেই হত। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে।যদি প্রথম দিন কিছুটা খেলা হওয়ার পরে খেলা বন্ধ হয়ে যায় তা হলে দ্বিতীয় দিন নতুন করে নয়, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা আবার শুরু হবে।
কিন্তু ১০ ওভার যদি খেলা না হয় সেক্ষেত্রে দেখা হবে গ্রুপ পর্বের পরে পয়েন্ট কোন দলের বেশি। সেই দলকে জয়ী ঘোষণা করা হবে। বিশ্ব কাপের শেষ চারে ওঠা দলগুলির পয়েন্ট টেবিল খানিকটা এ ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে, এরপর রয়েছে নিউজ়িল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট ৭ ও টেবিলের শেষ স্থানে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে পাকিস্থান। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ভেস্তে গেলে বেশি পয়েন্ট থাকায় ফাইনালে উঠবে নিউজ়িল্যান্ড। ও দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে যাবে ভারত।
ফাইনালের ক্ষেত্রেও এক দিন অতিরিক্ত রয়েছে। কিন্তু যদি দু’দিন মিলে অন্তত ১০ ওভার করে খেলা না হয় সেক্ষেত্রে ফাইনাল ম্যাচকে পরিত্যক্ত ঘোষনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম বিজয়ী হবে ভারত ও নিউজ়িল্যান্ড।
