Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

পয়েন্ট তালিকায় ২ নং এ উঠে এল ফিঞ্চের অস্ট্রেলিয়া ! ব্যাটে চমক দিলেন অধিনায়ক ও

T20 World Cup 2022: Australia beats Ireland by 42 runs
T20 World Cup 2022: Australia beats Ireland by 42 runs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিসাল ব্যাবধানে জিতল ফিঞ্চের অস্ট্রেলিয়া । ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৩৭ রান শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ৪২ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এল অজিরা। এখানেই শেষ নয় এই ম্যাচে বড় রান পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ও। অর্ধশতরান করলেন তিনি। 

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়তে আইরিস বাহিনীকে, পাওয়ার প্লে-তেই ৫ উইকেট পড়ে যায় আয়ারল্যান্ডের। লোরকান টাকার ছাড়া আয়ারল্যান্ডের টপ ও মিডল অর্ডারের কেউ রান পাননি। শুরুতে ভাল বল করেন ম্যাক্সওয়েল। ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। টাকার এক দিকে টিকে থাকলেও অন্য দিকে নিয়মিত উইকেট পড়ছিল।  

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ২ নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। শীর্ষে নিউজ়িল্যান্ড। তাদের পয়েন্ট ৫। এক ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৫। নেট রানরেটে নিউজ়িল্যান্ডের থেকে পিছনে তারা। পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেল ইংল্যান্ড।  

You might also like!