Game

3 years ago

Shreyas Iyer : দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার

Shreyas Iyer
Shreyas Iyer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে দল গঠনে ধাক্কা খেল ভারতীয় দলে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে বড় আপডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে দিল্লি টেস্টেও খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। তবে এর ফলে সূর্যকুমার যাদবের সামনে আরও একটা বড় সুযোগ তৈরি হয়েছে।


গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পিঠে চোট পান শ্রেয়স আইার। এই কারণে নাগপুর টেস্ট খেলতে পারেননি তিনি। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন করছেন। এখন তার ইনজুরির বিষয়ে একটি তথ্য সামনে এসেছে। জানা গেছে যে তিনি এখনও ম্যাচ ফিট নন। এমন পরিস্থিতিতে তাঁকে সরাসরি টেস্ট ম্যাচে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স আইয়ার বর্তমানে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন কর ছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিসিআই যে মাপকাঠি নির্ধারণ করেছে তাতে টিম ইন্ডিয়াতে ফেরার আগে আইয়ারকে তাঁর ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে এবং ঘরোয়া ম্যাচ খেলতে হবে। এর ফলে ১ থেকে ৫ মার্চ রঞ্জি চ্যাম্পিয়ন বনাম বাকি ভারতের মধ্যে ইরানি কাপের ম্যাচে শ্রেয়স আইয়ারকে খেলতে বলা হতে পারে। আইয়ার না খেললে আরেকবার সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব।


নাগপুর টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এর মাঝেই তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শ্রেয়সকে না পাওয়া যাওয়ার খবর আসতেই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আবারও সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। এদিকে বুমরাহ-র চোট নিয়ে তাড়াহুড়ো করছে না টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিকঠাক চললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই দেখা যেতে পারে বুমরাহকে।

You might also like!