Game

3 years ago

Ranji Trophy 2023 : পঞ্জাবকে ৭১ রানে উড়িয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে সৌরাষ্ট্র

Ranji Trophy
Ranji Trophy

 

রাজকোট, ৪ ফেব্রুয়ারি : জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে পঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেত পঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। শনিবার পঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।


রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন পঞ্জাবকে জিততে হলে করতে হত ২০০ রান আর সৌরাষ্ট্রের দরকার ছিল আর ৮ উইকেট। সেখান থেকে সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।


প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র করেছিল ৩০৩ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পঞ্জাব করেছিল ৪৩১ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র করেছিল ৩৭৯ রান। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০তেই শেষ পঞ্জাবের খেল।

You might also like!