Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Game

2 years ago

Sanju Samson:বিরাটদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন সঞ্জু স্যামসন

Sanju Samson
Sanju Samson

 

ফ্লরিডা, ১৪ আগস্ট: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৯ বলে ১৩ রান করে ৬০০০ রান পূর্ণ করার পর সঞ্জু স্যামসন বিরাটদের সঙ্গে এলিট গ্রুপে ঢুকে পড়েছেন। টি-২০ ক্রিকেটে ৬ হাজারের ক্লাবে প্রবেশ করতে সঞ্জুর লেগেছে ২৪৬টি ম্যাচ। টি-২০ কেরিয়ারে সঞ্জু ৩৮টি অর্ধশতরান এবং ৩টি শতরান করেছেন।

উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামার আগে এই ফর্ম্যাটে ৬০০০ রান পূর্ণ হওয়া থেকে সঞ্জু ২১ রান দূরে ছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচেই তিনি ভারতের একাদশে সুযোগ পেয়েছিলেন। তাতে তিনি করেন মোট ৩২ রান। দু’টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি। ৩ ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন তাতে করেছিলেন যথাক্রমে ১২, ৭, ১৩। আর সিরিজের শেষ ম্যাচে ১৩ রান করার সুবাদে টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেললেন সঞ্জু। ক্রিকেটের এই ফর্ম্যাটে তাঁর বর্তমান মোট রান ৬০১১।

You might also like!