Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Shoaib -Sania : বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সানিয়ার নয়া পোস্ট!কী বার্তা দিলেন সুন্দরী টেনিস খেলোয়াড়

Shoaib -Sania
Shoaib -Sania

 

কলকাতা, ২৭ ডিসেম্বর : কয়েক মাস ধরেই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং তাঁর স্বামী পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছিল । তবে সেই জল্পনায় জল ঢেলে দিল সানিয়া মির্জার পোস্ট।

পাকিস্তানি মিডিয়া ক্রমাগত দাবি করে আসছিল যে সানিয়া এবং শোয়েবের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে এ বিষয়ে সানিয়া ও শোয়েবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। সম্প্রতি সানিয়া এবং শোয়েবের একটি নতুন টক শো নিয়ে এসেছেন। যা এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে। তবে এর মধ্যে শোয়েব এই অনুষ্ঠান 'দ্য মির্জা মালিক শো'-এর প্রোমো শেয়ার করেছিলেন। সানিয়া প্রথমে কিছু শেয়ার না করলেও এবার তিনিও পোস্ট করলেন। যদিও তার মধ্যেই পাকিস্তানের মিডিয়া জানিয়েছিল বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন তারকা দম্পতি। প্রথমবার সানিয়া তাঁর ইনস্টাগ্রামে এই টক শোর প্রোমো শেয়ার করেছেন। সানিয়া ও শোয়েবের এই অনুষ্ঠানের কিছু পর্ব দেখান হচ্ছে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি পাকিস্তানি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে।

পাঁচ মাস ডেট করার পর ২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। ৩০ অক্টোবর ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিককের জন্ম হয়। শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে সানিয়া মির্জা, সোহরাব মির্জার সঙ্গে বাগদান করেছিলেন। সোহরাব সানিয়ার ছোটবেলার বন্ধু ছিলেন। কিন্তু কোনও এক কারণে সোহরাব-সানিয়ার বাগদান ভেঙে যায়। সম্প্রতি এই পুরো বিষয়টি নিয়ে শোয়েব মালিকের বক্তব্য সামনে এসেছে। তিনি বলেছিলেন যে, এটি তাঁর ব্যক্তিগত বিষয়। এই বিষয়টি তাদের উভয়ের উপর ছেড়ে দেওয়া উচিত। একইসঙ্গে মিডিয়ায় বলা হচ্ছিল, সানিয়াকে প্রতারণা করেছেন শোয়েব। পাকিস্তানি অভিনেত্রী আয়েশা উমরের সঙ্গে না কি তাঁর সম্পর্ক রয়েছে। এর পাশপাশি শোয়েব ও আয়েশার কিছু ছবিও ভাইরাল হচ্ছে। এ বিষয়ে আয়েশা নিজেই বলেছেন, এগুলো শুধু একটি বিজ্ঞাপনের জন্য তোলা ছবি। পরকীয়ার কথাবার্তায় কোনও সত্যতা নেই।

You might also like!