Game

3 years ago

Md. Sami : শামিকে নিয়ে অনিশ্চিয়তা, দক্ষিণ আফ্রিকা সিরিজে 'স্ট্যান্ড বাই' উমরন মালিক

Md. Sami Replace by Umran Mallik
Md. Sami Replace by Umran Mallik

 

মুম্বই, ২৬ সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার ২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগে মহম্মদ শামি-র করোনা ধরে পড়ে। শামি-কে নিয়ে এখনও অনিশ্চিয়তা থাকায়, স্ট্যান্ড-বাই হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে জম্মু-কাশ্মীরের পেসার উমরন মালিককে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শামি-র পরিবর্তে স্কোয়াডে রাখা হয়েছিল উমেশ যাদবকে। মোহালিতে অজিদের বিরুদ্ধে খেলেও ছিলেন উমেশ।

এদিকে, দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজে ভারত পাবে না হার্দিক পান্ডিয়াকে। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে। চলতি বছর জুনে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে- জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, দীপক চাহার, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিংকে।


You might also like!