Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Lionel Messi retirement: চিরপ্রতিদ্বন্দ্বীর অবসরে মনখারাপ? মেসিকে নিয়ে আবেগঘন বার্তা রোনাল্ডোর

Cristiano Ronaldo wanted Lionel Messi's return to international football in 2016
Cristiano Ronaldo wanted Lionel Messi's return to international football in 2016

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গোটা বিশ্বের অগণিত অনুরাগীকে আবেগে ভাসিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর মাঠে দেখা যাবে না তাঁকে। মেসির অবসরের খবর সামনে আসার পরই প্রাক্তন ও বর্তমান একাধিক ফুটবলার তাঁকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন। তবে ফুটবলবিশ্বের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিক্রিয়া নিয়েই এখন বাড়ছে কৌতূহল। দীর্ঘদিনের সেই দ্বৈরথের অবসানে পর্তুগিজ মহাতারকার অনুভূতিটাই বা কেমন? মেসিকে নিয়ে কী বললেন রোনাল্ডো? 

ঠিক দশ বছর আগে আচমকাই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন মেসি। কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হারের পরে চোখে জল নিয়ে মেসি জানিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে আর খেলবেন না। তারপর অবশ্য অবসর ভেঙে রাজার মতো প্রত্যাবর্তন। কোপা আমেরিকা তো বটেই, আর্জেন্টিনাকে বিশ্বকাপও এনে দিয়েছেন লিও মেসি। আবার অবসর নিয়েছেন তিনি। তবে এবার আর অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন না মেসি, এমনটাই মত ফুটবলমহলের। 

মেসি অবসর নিলেও রোনাল্ডো এখনও পর্তুগালের জার্সিতে খেলা চালিয়ে যাবেন। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে কী বলছেন তিনি? নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সিআর সেভেনের একটি প্রতিক্রিয়া। যেখানে তিনি বলছেন, “মেসি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা সকলের বোঝা উচিত। হার বা হতাশা মেনে নিতে ও অভ্যস্ত নয়। দ্বিতীয় হওয়াটাও মেনে নিতে পারে না। মনে রাখতে হবে, পেনাল্টি মিস করা মানে কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না। মেসির চোখে জল দেখলে কষ্ট হয়।”

রোনাল্ডো কি সত্যিই একথা বলেছেন? উত্তরটা ‘হ্যাঁ’। তবে সিআর সেভেন এই মন্তব্য করেছিলেন ১০ বছর আগে। সোমবার মেসির অবসর ঘোষণার পরে এখনও কিছু বলেননি রোনাল্ডো। মাঠে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল দুই কিংবদন্তি ফুটবলারের মধ্যে। সিআর সেভেন এখনও মুখ না খুললেও আর্জেন্টিনা দলের সতীর্থরা কৃতজ্ঞতা স্বীকার করছেন মেসির কাছে। প্রাক্তন সতীর্থ ডি মারিয়া-জাভিও বিদায়বার্তা জানিয়েছেন। উল্লেখ্য, মেসি স্পেনের হয়েও ফুটবল খেলতে পারতেন। কিন্তু তিনি বেছে নেন জন্মভূমি আর্জেন্টিনাকেই। সেকারণে বিদায়বেলায় মেসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবলারর। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…