Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Sachin Tendulkar:আইপিএলের মধ্যেই সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

sachin
sachin

 

মুম্বই, ২৯ মার্চ : সচিন তেন্ডুলকরের জন্মদিন ২৪ এপ্রিল। আইপিএলের মাস। ২৪ তারিখে মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন। তাঁর এই জন্মদিনে এবার তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১৩ সালে এই স্টেডিয়ামেই সচিন খেলেছিলেন তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই রয়েছে সচিনের নামে একটি স্ট্যান্ড। এবার এই স্টেডিয়ামেই বসবে তাঁর মূর্তি। তবে এই প্রথম ঐতিহ্যশালী এই স্টেডিয়ামে বসবে কারও মূর্তি।

এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ এপ্রিল রয়েছে আইপিএলের পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। তার পরদিনই এই স্টেডিয়ামে সচিনের মূর্তি বসানোর প্রস্তুতি চলছে, জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে বলেন, ভারতীয় ক্রিকেটের প্রতি সচিন তেন্ডুলকরের অবদানকে কুর্নিশ জানাতেই এই স্টেডিয়ামে তাঁর মূর্তিই প্রথম বসানো হচ্ছে। এ ব্যাপারে সচিন সম্মতিও জানিয়েছেন বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি।


You might also like!