Game

3 years ago

Sachin Tendulkar : রিচা-শেফালিদের সম্মান জানাবেন সচিন

Sachin will honor Richa-Shefali tomorrow
Sachin will honor Richa-Shefali tomorrow

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : অনুর্ধ্ব মহিলা ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করা হয়ে গিয়েছে। শেফালি ভার্মা , তিতাস সাধুদের হাত ধরে প্রথমবার বিশ্বজয়ী হওয়ার স্বাদ পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল ।

ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। সেইজন্য প্রমীলাবাহিনীকে সংবর্ধনা জানাবে বিসিসিআই । ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া ।  সেই ম্যাচ শুরু হওয়ার আগে বিশ্বজয়ীদের সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর । 'গড অফ ক্রিকেট' যে ক্রিকেটারদের সংবর্ধনা জানাবেন, টুইটারে সেই ঘোষণা করলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ । এমনকি শেফালির দলকে বোর্ডের তরফ থেকে মোট ৫ কোটি টাকা দেওয়া হবে।

জয় শাহ টুইটারে লিখেছিলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।'

You might also like!