Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

cristiano ronaldo:রোনাল্ডোর হ্যাটট্রিক, আল নাসরের প্রথম জয়

cristiano ronaldo
cristiano ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতে মৌসুম শুরু করলেও লিগের শুরুটা ভালো হয়নি আল নাসরের। সৌদি প্রো লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল। এর একটিতে খেলে গোল পাননি রোনাল্ডো নিজেও।

তবে তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর, ঘুরে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকাও। আর সেটা বেশ দাপট দেখিয়েই। আজ আল ফাতেহর বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর। হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো বাকি দুই গোল সাদিও মানের। আল নাসর প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন থাকলেও আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে আজকের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে শক্ত প্রতিরোধই গড়তে পারেনি দলটি। প্রথম থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আল নাসর। এর মধ্যে ২৬তম মিনিটে গোলের খুব ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। সাদিও মানের বাড়ানো বলে ভালো জায়গায় শট নিতে পারেননি, আটকে দেন ফাতেহ গোলরক্ষক। তবে পরের মিনিটেই দুজনের দারুণ বোঝাপড়ায় গোল পেয়ে যান মানে। 

রোনাল্ডো ছিলেন বক্সের সামান্য বাইওে, ডিফেন্ডারদের পাহারায়। পরিস্থিতি বুঝে মানের জন্য চমৎকারভাবে বল সামনে ঠেলে দেন তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ জিতে বল জালে পাঠাতে সমস্যা হয়নি সেনেগালিজ তারকার। এটি আল নাসরের হয়ে তাঁর দ্বিতীয় গোল।

গোলের জন্য রোনাল্ডোকেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে গোলমুখী শট আর ৩০ মিনিটে হেড লক্ষ্যে না থাকলেও ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পেয়ে যান। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের লিগে এটি তাঁর প্রথম গোল।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনাল্ডোকে তাঁর দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুলরহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব শেষ মুহূর্তে বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো।

রোনাল্ডোকে অ্যাসিস্ট করা ঘারিব ৮১ মিনিটে সহায়ক হয়ে ওঠেন মানের জন্যও। তাঁর বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে।৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনাল্ডোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে যান রোনালদো, তাঁকে শুধু পা-টাই ছোঁয়াতে হয়েছে।এটি তাঁর ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।


You might also like!