Game

2 years ago

PV Sindhu-Lakshya Sen: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন

PV Sindhu-Lakshya Sen
PV Sindhu-Lakshya Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও লক্ষ্য সেন ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ডবল অলিম্পিক মেডালিস্ট সিন্ধু হারালেন দক্ষিণ কোরিয়ার সুং সুও ইউনকে। ২১-১৪ ও ২১-১২ সেটে। অন্যদিকে, কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখলেন অপর ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনও। চেক রিপাবলিকের তারকা জান লৌডাকে হারালেন মাত্র ৩৯ মিনিটে। জিতলেন ২১-৮ ও ২৩-২১ সেটে।

কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু মুখোমুখি হবেন চিনের গাও ফাং জি-এর। অন্যদিকে, মাত্র ১৯ বছর বয়সী এস শঙ্কর মুথুস্বামীর মুখোমুখি হবেন লক্ষ্য সেন। সকলকে খানিকটা চমকে দিয়েই শঙ্কর মুথুস্বামীও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। তিনি কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

You might also like!