
কলকাতা, ৪ আগস্ট : জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মৌরিসিও পচেত্তিনোকে আগামী বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখছে যুক্তরাষ্ট্র। চার বছরের নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে ৫৪ বছর বয়সি পচেত্তিনো ও তার কোচিং স্টাফের নতুন চুক্তির কথা জানিয়েছে। পচেত্তিনোর কোচিংয়ে ঘরের মাঠে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ককে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে যুক্তরাষ্ট্র। ৯৬ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জয়ের স্বাদ পায় তারা। শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।
