Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

PELE : কিংবদন্তির ইচ্ছে পূরণে সান্তোসে হবে পেলের শেষকৃত্য

PELE
PELE

 

সাও পাওলো, ৩০ ডিসেম্বর  : পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। পুরো বিশ্ব এখন শোকের ছায়ায় ঢাকা পড়েছে। মারা যাওয়ার আগে সান্তোসের একুমেনিকাল নেক্রোপোলিসে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পেলে। কিংবদন্তির ইচ্ছে পূরণে প্রিয় সান্তোসেই হবে শেষকৃত্য । আর আগে আগামী তিনদিন আলবার্ট আইনস্টাইন হাসপাতাল রাখা থাকবে পেলের দেহ। এরপর সান্তোসে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য । সান্তোসেই দীর্ঘ ১৮ বছর খেলেছেন এই কিংবদন্তি। গড়েছেন একের পর এক রেকর্ড।
আগামী ২ জানুয়ারীর সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের জনগণ। ভক্তদের জন্য স্টেডিয়ামের গেট খোলা থাকবে সকাল ১০টা থেকে। ২ ও ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন তারা এবং বের হবেন ৭ ও ৮ নম্বর গেট দিয়ে। কর্মকর্তারা ঢুকবেন ১০ নম্বর গেট দিয়ে। ফিফা ও কনমেবল প্রতিনিধিরা থাকবেন এই শেষকৃত্যে।
আগামী ৩ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ভক্তরা। এরপর সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হবে একুমেনিকাল নেক্রোপোলিস মেমোরিয়াল ভার্টিকাল সিমেট্রিতে। তার আগে অবশ্য পেলের শতবর্ষী মা দোনা সেলেস্তের বাসায় রাখা হবে পেলের কফিন। অন্ত্যেষ্টিক্রিয়ায় কেবল পরিবারের সদস্যরাই থাকবেন। সাধারণ জনগণকে প্রবেশ করতে দেওয়া হবে না সেখানে।
মারা যাওয়ার আগে সান্তোসের একুমেনিকাল নেক্রোপোলিসে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পেলে। আ ট্রিভুনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলার বলেছিলেন, ‘পরিচ্ছন্নতা ও কাঠামোগত কারণে আমি এটিকে বেছে নিয়েছি। এমন একটি জায়গা যা আত্মাকে প্রশান্তি দেয়, যেখানে মানুষ অবসাদে ভুগে না। এটিকে সিমেট্রির মতো মনে হয় না। ’
গত সপ্তাহ থেকেই শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া শুরু করে পেলের প্রিয় ক্লাব সান্তোস। তাদের বানানো কফিনের ছবি ইন্টারনেটে আগেই ফাঁস হয়ে যায়।

You might also like!