
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অধিনায়ক হিসেবেও পাক দলে বাবরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বারবার। এবার তার বিরুদ্ধে অস্লীললার অভিযোগ উঠল। এক মহিলার সঙ্গে অশ্লীল ভাবে ভিডিও চ্যাট করার অভিযোগ উঠেছে পাক অধিনায়কের বিরুদ্ধে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় গোটা বিশ্বজুড়ে।
'সোশ্যাল মিডিয়ায় 'কিছু ব্যক্তিগত ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে, সেখানে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বাবর আজম।' এমনটাই দাবি করা হচ্ছে। ট্যুইটারে একটি ভিডিও এবং ছবি শেয়ার করা হয়েছে। দাবি করা হয়েছে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনিই বাবর আজম। তাঁকে একজন মহিলার সঙ্গে ভিডিও চ্যাট করতে দেখা গিয়েছে। একটি ইনস্টাগ্রাম পোস্টের একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি এবং ম্যানেজমেন্ট কিছুদিনের মধ্যেই বাবরকে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারে।
