Game

3 years ago

Jaspreet Bumrah : বুমরাহর অস্ত্রোপচার সফল, মাঠে ফিরতে লাগবে ৬ মাস

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

নয়াদিল্লি, ৮ মার্চ : নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচার হল জশপ্রীত বুমরাহর। অস্ত্রোপচারের পরে তিনি ভাল আছেন। ভারতীয় পেসারের অস্ত্রোপচার করেছেন চিকিৎসক রোয়ান স্কাউটেন। অতীতে স্কাউটেন জেমস প্যাটিনসন, জোফ্রা আর্চারের অস্ত্রোপচারের করেছেন।

গত বছর থেকেই পিঠে ব্যথা অনুভব করছেন বুমরাহ। পরিস্থিতি এমন হয় যে বুমরাহর পক্ষে আর খেলাই সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে নামতে পারেননি বুমরাহ। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রতিযোগিতামূলক কোনও টুর্নামেন্টে নামেননি বুমরাহ।

চলতি বছরের গোড়ার দিকে বারদুয়েক মাঠে ফেরার চেষ্টা করেছিলেন বুমরাহ। কিন্তু শেষমেশ অস্ত্রোপচার করাই শ্রেয় বলে মনে করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরে মাঠে ফিরতে ২৪ সপ্তাহ সময় লাগবে বুমরাহর। আর এজন্য তিনি আইপিএল, এশিয়া কাপে নামতে পারবেন না। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না বুমরাহ। তবে অক্টোবর-নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে হয়তো দেখা যেতে পারে বুমরাহকে।


You might also like!