
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৫ ফেব্রুয়ারি পৃথ্বীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ, প্রথমে রাজি না হলেও পরে আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে মুম্বই এয়ারপোর্ট থানা। তদন্ত শেষে সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে রিপোর্ট পেশ করা হয়। সেখানেই মুম্বই পুলিশ জানায়, পৃথ্বী শ হেনস্তা করেছেন, সেরকম প্রমাণ মেলেনি।এর সাথে সাথেই স্বপ্না গিলের দায়ের করা অভিযোগ ভিত্তিহীন। তবে মঙ্গলবারও ফের আদালতে এই মামলার শুনানি চলবে।
সূত্রের খবর, মুম্বই পুলিশের এই দাবির পরেই স্বপ্না গিলের আইনজীবী হেনস্তার একটি ভিডিও পেশ করেন। সেখানে মারধরের দৃশ্য ধরা পড়েছে। সেই দেখে বিচারক এয়ারপোর্ট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন, মঙ্গলবার ফের গোটা ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে হবে। সম্ভবত তারপরেই এই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত।
