
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ফাইনালে এমবাপের ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসি জোড়া গোল করেন। এমবাপে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় এমবাপে ও ফ্রান্সকে। বিশ্বকাপ শেষে কেটে গিয়েছে আড়াই মাস, সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হল!আরো একবার এমবাপে বেঞ্জিমাদের পিছনে ফেলে ফিফার বর্ষ সেরার শিরোপা পেলেন লিয়োনেল মেসিই( Lionel Messi)।
ফিফার পয়েন্ট টেবিল ছিল কিছুটা এ রকম- মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপ পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেঞ্জিমার পয়েন্ট ৩৪। এর পর রয়েছেন লুকা মডরিচ (২৮), আরলিং হালান্ড (২৪), সাদিয়ো মানে (১৯), জুলিয়ান আলভারেজ (১৭), আশরাফ হাকিমি (১৫), নেমার (১৩), কেভিন দি ব্রুইন (১০), ভিনিসিয়াস জুনিয়র (১০), রবার্ট লেওয়ানডস্কি (৭), জুড বেলিংহ্যাম (৩), মহম্মদ সালা (২)।
এই নিয়ে মোট সাত বার ফিফার বর্ষসেরার পুরস্কার পেলেন মেসি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ সালের পর এ বার জিতলেন তিনি। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ফিফা একক ভাবে এই পুরস্কার দিয়ে আসছে। তার আগে অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দিত ফিফা।
